বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার পূর্বলামাপাড়া এলাকায় মাদক সেবনে বাধা দেয়ায় রিক্সার গ্যারেজের ম্যানেজার কে মারধর ও ৩০ হাজার টাকার যন্ত্রাংশ লুন্ঠন করে নেয় শামীম ও তার সহযোগিরা। এ ঘটনায় গতকাল গ্যারেজ মালিক হাসমত আলী (৩২) বাদী হয়ে মাদক সেবনকারী শামীমগ্রুপের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে ফতুল্লা মডেল থানায়।
এ অভিযোগ সূত্রে জানাযায়, ফতুল্লার পূর্বলামাপাড়া এলাকায় নুরুউদ্দিনের ছেলে মো. হাসমত আলীর একটি রিক্সার গ্যারেজ আছে। আর এই গ্যারেজে এসে মাদক সেবন করে শামীম ও তার সাঙ্গপাঙ্গরা। এতে গ্যারেজের মালিক ও ম্যানেজার (চালক) মঞ্জুুল মিয়া(৪০) বাধা দিলে গত ৮ ডিসেম্বর রাত ২টায় চালককে ভয়ভীতি ও মারধর করে পুরাতন নতুন ব্যাটারী ও যন্ত্রাংশ লুন্ঠন করে নেয় শামীম ও তার সহযোগি ৬/৭ জন মিলে। যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকার মতো । যা উদ্ধার নাই। এ ব্যাপারে শামীমের বিরুদ্ধে মালিক অভিযোগ দায়ের করেছে। শামীম পূর্বলামাপাড়া এলাকার মো.হাবিব মিয়ার ছেলে।
