BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ২৪, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

র‌্যাব-১১’র অভিযানে আটক ৬

bijoy barta by bijoy barta
মার্চ ২২, ২০১৭
in লিড, সিদ্ধিরগঞ্জ থানা
0
র‌্যাব-১১’র অভিযানে আটক ৬

বিজয়

0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রেস বিজ্ঞপ্তি,

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাব শুরু থেকে যে কোন ধরনের অপহরণ ও জিম্মি মূলক অপরাধ প্রতিরোধ এবং অপহরণ চক্রকে সনাক্ত, অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেফতারের জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় গত ২১ মার্চ ২০১৭ তারিখ র‌্যাব-১১ একটি সফল অভিযান পরিচালনা করে।
মোঃ আনিছুর রহমান (৫০) (মাদ্রাসা শিক্ষক), পিতা-আব্দুল মালেক খান, সাং-দড়িচর খাজুরিয়া, থানা-মেহেন্দীগঞ্জ, জেলা-বরিশাল বর্তমানে দড়িচর খাজুরিয়া নিছারিয়া ফাজিল মাদ্রাসা, মেহেন্দীগঞ্জ, বরিশালে অধ্যক্ষ হিসেবে কর্মরত। তিনি গত ১৩ মার্চ ২০১৭ তারিখ ০৯০০ ঘটিকার সময় মাদ্রাসার আলীম কেন্দ্রীয় পরীক্ষার পরীক্ষার্থীদের প্রবেশপত্র নেয়ার জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকার উদ্দেশ্যে লঞ্চযোগে আগমন করে। লঞ্চে থাকা অবস্থায় ১৪ মার্চ ২০১৭ তারিখ তার দুঃস্পর্কের নাতনী সুমাইয়া আকতার সুমি ওরফে সাথি (২০) ফোন করে কুশলাদী বিনিময়ের এক পর্যায়ে তাদের বাসায় বেড়াতে যাওয়ার জন্য গুলিস্থানে আসতে বলে এবং গুলিস্থানে সাক্ষাত হওয়ার পর সুমি তাকে তাদের বাসায় বেড়াতে যাওয়ার জন্য বারবার অনুরোধ করতে থাকে। তারপর বিকালে সুমাইয়া তাকে সঙ্গে নিয়ে তার মা বাবার সাথে দেখা করার জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন দেলপাড়া কুতুবপুরস্থ বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পর তাকে আটকিয়ে ০৫ জন পুরুষ ও ০৩ জন মহিলা তার সাথে কথা বলে এবং এক পর্যায়ে মারধর শুরু করে ও কিছু আপত্তিকর ছবি তুলে এবং তাকে জিম্মি করে এবং পরবর্তীতে তারা মোঃ আনিছুর রহমান (৫০)কে মুক্তিপণ হিসেবে ৩,০০,০০০/- টাকা দাবি করে এবং পরিবারকে ফোন করে জরুরী ভিত্তিতে ০৩ লক্ষ টাকা বিকাশ করার জন্য বলে। তখন মোঃ আনিছুর রহমান (৫০), কিছু বুঝে উঠতে না পেরে তার দুঃসম্পর্কের নাতনী সুমাইয়া আকতার সুমি ওরফে সাথি (২০)কে বলে আমি টাকা দিবো আমাকে মারতে নিষেধ করো। প্রাণ ভয়ে মোঃ আনিছুর রহমান (৫০) ০১৭১৮-৭০০৩৪৯ নম্বর হতে তার স্ত্রী মোসাঃ রোজিনা (৪০) এর মোবাইল নম্বর ০১৭৪১-৪২৫৯০৭ তে ফোন করে বলে তাকে অপহরণ করা হয়েছে বাঁচাতে চাইলে দ্রুত বিকাশে টাকা পাঠাও। পরবর্তীতে সকল আসামীরা তাকে নিয়ে বসে থাকে এবং পরবর্তীতে আসামীরা মোঃ আনিছুর রহমান (৫০) এর মোবাইল ফোন দিয়ে তার পরিবারের সাথে রাতভর ফোন করিয়ে দ্রুত বিকাশে টাকা পাঠানোর জন্য বলে। পরিবারের লোকজন আতংকীত হয়ে তার জীবন বাঁচানোর জন্য ১৪ মার্চ ২০১৭ তারিখ থেকে ১৫ মার্চ ২০১৭ তারিখের বিভিন্ন সময়ে সর্বমোট ১,৩৬,০০০/- (এক লক্ষ ছত্রিশ হাজার) টাকা বিকাশের মাধ্যমে প্রেরণ করে। পরবর্তীতে অপহরণকারীরা আরো টাকার জন্য মোঃ আনিছুর রহমান (৫০) পরিবারের সাথে বারবার যোগাযোগ করে ব্যর্থ হয়ে ১৫ মার্চ ২০১৭ তারিখ দুপুর ০২০০ ঘটিকার সময় মোঃ আনিছুর রহমান (৫০)কে অপহরণকারীরা বাসা থেকে সিএনজি যোগে সাইনবোর্ড এলাকায় নামিয়ে দেয়। অপহরণকারীরা চলে যাওয়ার পর তিনি পরিবারের সাথে যোগাযোগ করলে পরিবারের সদস্যরা এসে তাকে উদ্ধার করে।
পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে সংগে নিয়ে র‌্যাব-১১, আদমজীণগর, নারায়ণগঞ্জ বরাবর একটি অভিযোগ দায়ের করে। উক্ত অভিযোগের ভিত্তিতে অপহরণকারীদেরকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং অপহরণকারীদের গ্রেফতার করতে বিভিন্ন স্থানে একাধিক অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাকিল আহমেদ এবং সিনিয়র এএসপি মোঃ আলেপ উদ্দিন এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন এবং ঢাকার ডেমরা থানাধীন এলাকা হতে ২১ মার্চ ২০১৭ তারিখ ভোরে অভিযান পরিচালনা করে এবং অপহরণকারী চক্রের ০৬ সদস্যকে গ্রেফতার করে। অপহরণকারী চক্রের সদস্যরা

সুমাইয়া আকতার সুমি ওরফে সাথি (২০), পিতা-রুহুল আমিন, সাং-দৌড়িচর খাজুরিয়া (তাতবর বাড়ী), থানা মেহেন্দীগঞ্জ, জেলা-বরিশাল, এ/পি-জনৈক রাব্বির বাসা, সাং-হুজুর পাড়া, থানা-কামরাঙ্গিরচর, জেলা-ডিএমপি, ঢাকা। মোসাঃ নিলা বেগম (৩৮), স্বামী-আব্দুর রহিম, সাং-চকবাজার, থানা-জয়দেবপুর, জেলা গাজীপুর, এ/পি-জনৈক মোক্তার, সাং-সাইনবোর্ড, থানা-ডেমরা, জেলা-ডিএমপি, ঢাকা। মোঃ শহিদুল ইসলাম ওরফে সাগর (২৭), পিতা-তারা মিয়া, সাং-চর কোকার, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ,এ/পি-জনৈক নিলা, সাং সাইনবোর্ড, থানা-ডেমরা, জেলা-ডিএমপি, ঢাকা। মোঃ মাহবুব হাওলাদার (৩৬), পিতা-মৃত আব্দুর রশিদ হাওলাদার, সাং-দশমিনা (হাওলাদারের বাড়ী), থানা-দশমিনা, জেলা-পটুয়াখালী, এ/পি-ভাঙ্গাপ্রেস, লবন ফ্যাক্টরীর গলি, থানা-ডেমরা, জেলা-ডিএমপি, ঢাকা। মোঃ ইসমাইল (২৩), পিতা-মোঃ কুদ্দুস খাঁ, সাং-বাজাই গো বাজার, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর, এ/পি-থানা-ডেমরা, জেলা-ডিএমপি, ঢাকা। মোঃ সেলিম (৩২), পিতা-মৃত সেকান্দার, সাং-বিশ্রপুর, থানা-সেনবাগ, জেলা-নোয়াখালী, এ/পি-জনৈক বাবলু, সাং-সাইনবোর্ড, থানা-ডেমরা, জেলা-ডিএমপি, ঢাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণকারীরা অপহরণ ও বিকাশের মাধ্যমে নগদ ১,৩৬,০০০/- (এক লক্ষ ছত্রিশ হাজার) টাকা মুক্তিপণ আদায়ের কথা স্বীকার করে এবং আরো জানায়, তাদের এই অপহরণ চক্রটি দীর্ঘ ৭/৮ বছর যাবৎ ঢাকা সহ নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় অপহরণ করে ও বিভিন্ন কৌশলে আটকে রেখে এবং জিম্মি করে বিপুল পরিমানে মুক্তিপণ আদায় করে আসছিল। অপহরণ ও মুক্তিপণ আদায়ের সাথে স¤পৃক্ত পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য র‌্যাবের অভিযান চলছে। এই চক্রের সকল সদস্যকে আইনের আওতায় এনে তাদের দ্বারা সংঘটিত অপরাপর সকল অপরাধ কর্মকান্ডের বিস্তারিত উদঘাটনের সর্বাত্মক প্রচেস্টা অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত অপহরণকারী ও তাদের চক্রের পলাতক অন্যান্য সদস্যদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

পরে

বন্দরে ২ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক

আগে

ডিবির গ্রেফতারকৃত মাদক সেবনকারীদের ভ্রাম্যমান আদালতে সাজা

আগে
ডিবির গ্রেফতারকৃত মাদক সেবনকারীদের ভ্রাম্যমান আদালতে সাজা

ডিবির গ্রেফতারকৃত মাদক সেবনকারীদের ভ্রাম্যমান আদালতে সাজা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.