বিজয় বার্তা ২৪ ডট কম
২ কেজি গাঁজাসহ আলাউদ্দিন(৪০) নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে থানার মাহমুদ নগর এলাকা থেকে একে গ্রেফতার করা হয়। ধৃত মাদক পাচারকারী আলাউদ্দিন কুমিল্লা জেলার মুরাদপুর থানার পালাজুদা গ্রামের মৃত মতি মিয়ার ছেলে। সে বন্দরের মাহমুদ নগর এলাকার কফিল উদ্দিন মিয়ার বাড়ীর ভাড়াটিয়া। পুলিশ জানায়,আলাউদ্দিন একজন চিহিৃত মাদক পাচারকারী। মাহমুদ নগরের মাদক ব্যবসায়ী পাইকারী মাদকদ্রব্য বিক্রির জন্য সে এই এলাকায় ভাড়া থাকত। পুলিশের চোখ ফাকি দিয়ে সে দীর্ঘ দিন ধরে মাদকের রমরমা বানিজ্য করে আসছিল। এর ধারাবাহিকতায়,সোমবার রাতে সুদুর কুমিল্লা থেকে ২ কেজি গাঁজা মাহমুদ নগরে পাচারকালে পুলিশ হাতে নাতে গ্রেফতার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা সটকে পড়ে। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ধৃতকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করে পুলিশ।

