বিজয় বর্তাা ২৪ ডট কম
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার ১৮ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে আড়াইহাজার উপজেলার ইকবারদী বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফাতার করা হয়।
মঙ্গলবার ১৯ ডিসেম্বর দুপুরে র্যাব-১১ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতার হওয়া দুই জন- কুমিল্লার চৌদ্দগ্রাম থানার জাহিদুল ইসলাম ওরফে কাওসার (৩২) এবং গাইবান্ধার সদর থানার মো. মশিউর রহমান ওরফে জীবন (২৮)।
র্যাব-১১ এর সিনয়র সহকারী পরিচালক শাকিল আহমেদ স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আনসারুল্লাহ বাংলা টিমের কিছু সদস্য গোপন বৈঠকের জন্য একত্রিত হয়েছে –এমন সংবাদ পেয়ে র্যা বের একটি দল আড়াইহাজার ইকবারদী বাসস্ট্যান্ডে অভিযান চালায়। এ অভিযানে কাওসার ও জীবন গ্রেফতার হয়। এসময় তাদের কাছ থেকে জঙ্গিবাদী লিফলেট ও দুইটি চাপাতি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত দুই জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

