বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় কাপড় তৈরীর একটি নিটিং কারখানা থেকে হানিফ মিয়া (১৮) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ফতুল্লার লামাপাড়া এলাকায় অবস্থিত রোজ গার্ডেন এ্যাপারেলস থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। নিহত হানিফ মিয়া কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার ভাংরী গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
ফতুল্লা মডেল থানার এসআই নাজিউর রহমান বলেন, নিটিং মেশিনের সঙ্গে ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় হানিফের লাশ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যার কারণও জানা যায়নি। তবে নিহত হানিফ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলো বলে তার বড় বোন মুরশিদা বেগম জানিয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনাটি তদন্ত চলছে।
