বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরের রূপালী আবাসিক এলাকায় শাখা রাস্তার আরিসিসি ঢালাই কাজ উদ্বোধণ করলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ হান্নান সরকার। সোমবার সকাল ১০টায় মাটি খনন ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই কাজের উদ্বোধণ করেন তিনি। উদ্বোধণী অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন তারই সহকর্মী তথা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯,২০ ও ২১নং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর রেজওয়ানা হক সুমি। এ সময় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মোঃ আইয়ূব আলী,রূপালী আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল রহমান দুলাল,সহ-সাধারণ সম্পাদক আবু মুসা মোহাম্মদ সালেহ,সাংগঠনিক সম্পাদক মোঃ নাছিরউদ্দিন,সমাজ সেবক মোঃ মোস্তফা মিয়া,মোঃ আবুল কালাম,মোঃ গোলাম মোস্তফা,মোঃ সফিউদ্দিন,মোঃ ইউসূফ আলী মাষ্টার,আবদুল মালেক পাটোয়ারী,মোঃ খলিলুর রহমান,মোঃ রবিন প্রমুখ। এতে দোয়া পরিচালনা করেন রূপালী আবাসিক এলাকা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ ইউসূফ। ১২ফুট প্রসস্তের এ রাস্তা নির্মাণ কাজের ঠিকাদারীত্বে রয়েছে রত্না এন্টারপ্রাইজ।
