বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি গ্রুপের সিটি ইকোনমিক জোনের ভিতরে অয়েল সেকশনে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে মোজাম্মেল প্রধান ও সাব্বির প্রধান নামের দুই শ্রমিক দগ্ধ হয়েছে। আহতদের জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে রূপগঞ্জের তারাবো পৌরসভার গন্ধর্বপুর তালতলা এলাকায় সিটি ইকোনমিক জোনে এ দূর্ঘটনা ঘটে।
দগ্ধ দুই শ্রমিক রূপগঞ্জের তালতলা এলাকার বাসিন্দা।
স্থানীয়রা প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রূপগঞ্জের তারাবো পৌরসভার গন্ধর্বপুর তালতলা এলাকায় সিটি গ্রুপের সিটি ইকোনমিক জোনে অয়েল সেকশনে বয়লার বিস্ফোরন ঘটে। এসময় সেখানে কর্মরত মোজাম্মেল প্রধান ও সাব্বির প্রধান নামের দুই শ্রমিক দগ্ধ হয়েছে। গুরুতর আহত দগ্ধ দুই শ্রমিককে রাজধানীর বার্ণ ইন্সটিটিউটের ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক বলে জানান স্বজনরা।
পুলিশ জানায়, সিটি গ্রুপের সিটি ইকোনমিক জোনের ভিতরে অয়েল সেকশনে বয়লার বিস্ফোরণে বিস্ফোরণে মোজাম্মেল প্রধান ও সাব্বির প্রধান নামের দুই শ্রমিক দগ্ধ হয়েছে। তাদের চিকিৎসার জন্য ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

