বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মনিরুদ্দিন মনির নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউপির বড়ালু পাড়াগাও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনিরুদ্দিন বড়ালু পাড়াগাও এলাকার আব্দুল বারেকের ছেলে।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, মনির বড়ালু বাজার থেকে পায়ে হেঁটে নিজ বাড়িতে যাচ্ছিলেন। খানকা শরীফের পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল চাপা দেয়। পরে স্থানীয়রা প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মনির মারা যান।
ওসি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একটি অনটেস্ট মোটরসাইকেল আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে আটকে অভিযান চলছে।
