BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ২৪, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

রুপগঞ্জে সাব্বির হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার

BijoyBarta 24 by BijoyBarta 24
নভেম্বর ২৬, ২০২১
in আমাদের নারায়ণগঞ্জ, রুপগঞ্জ থানা
0
রুপগঞ্জে সাব্বির হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংগঠিত চাঞ্চল্যকর, ক্লুলেস ও নৃশংস সাব্বির আহমেদ হত্যাকান্ডের ৩ হত্যাকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন পূর্বাচল ১৩ নম্বর সেক্টর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গত ২১ নভেম্বর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন পূর্বাচল ১৩ নম্বর সেক্টরে নির্মানাধীন পুলিশ টাওয়ার এর ৭ম তলায় নির্মাণ শ্রমিক মোঃ সাব্বির আহমেদ (১৭) এর হাত ও চোখ-মুখ বাঁধা অবস্থায় লাশ পাওয়া যায়। উক্ত ঘটনায় একই স্থানে নির্মাণ শ্রমিক ও নিহতের মামা মোঃ মহেমুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-৪৪, তারিখ-২২ নভেম্বর ২০২১ইং। এই ঘটনা জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয়। যা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে ও জনমনে আতংক সৃষ্টি হয়।

উল্লে¬খিত বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহসহ ঘটনার প্রকৃত রহস্য উৎঘাটন ও ঘটনায় জড়িত অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারের জন্য র‌্যাব-১১ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করেন। এরই ধারাবাহিকতায় গত ২৪ নভেম্বর ২০২১ তারিখে র‌্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন পূর্বাচল ১৩ নম্বর সেক্টর এলাকায় অভিযান পরিচালনা করে মামলা রুজু হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে নির্মাণ শ্রমিক মোঃ সাব্বির আহমেদ (১৭) এর নৃশংস ০৩ হত্যাকারী ১। মোঃ আশরাফুল ইসলাম, পিতা-মোঃ ইব্রাহিম মন্ডল, ২। আনিসুর রহমান, পিতা-মৃত আব্দুল হামিদ এবং ৩। মিজানুর রহমান, পিতা-ইব্রাহীম আলী, সকল সাং-রসুলপুর, থানা-উলিপুর, জেলা-কুড়িগ্রাম’দেরকে সনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব-১১ কোম্পানী কমান্ডার এ কে এম মুনিরুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত ০৩ জন আসামী পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিম মোঃ সাব্বির আহমেদ (১৭) কে হত্যা করে। গ্রেফতারকৃত ০৩ জন হত্যাকারী ও ভিকটিম মোঃ সাব্বির আহমেদ (১৭) সহ কুড়িগ্রাম জেলার মোট ১৫ জনের একটি দল দীর্ঘদিন যাবত নির্মাণ শ্রমিকের কাজ করে আসছিল। গত ২০ নভেম্বর ২০২১ইং তারিখে চুক্তি অনুযায়ী উল্লেখিত নির্মাণাধীন ভবনে তাদের কাজ শেষ হয় এবং ২১ নভেম্বর ২০২১ইং তারিখে মজুরী গ্রহণ পূর্বক তাদের যার যার মত বাড়ীতে যাওয়ার কথা ছিল। উল্লেখ্য ভিকটিম সাব্বির একটি এন্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করত। গ্রেফতারকৃত আসামীদের দেয়া ভাষ্যমতে উক্ত মোবাইল ফোনটি আত্মসাতের উদ্দেশ্যে গত ২০ নভেম্বর ২০২১ইং তারিখ তাদের নির্মাণ কাজ শেষে সন্ধ্যার পর আশরাফুল, আনিস ও মিজান ০৩ জনে মিলে ভিকটিম সাব্বিরকে হত্যার পরিকল্পনা করে। অতঃপর পারস্পারিক যোগসাজসে তারা হত্যায় ব্যবহৃত লোহার ছোট রড ও জিআই তার জোগাড় করে ফাঁস বানায়। এরপর আনুমানিক রাত ০৮ ঘটিকার দিকে হত্যাকারী আশরাফুল ভিকটিম সাব্বিরকে মোবাইল ফোনে কল করে ডেকে ৭ম তলায় নিয়ে যায় এবং অপর দুই হত্যাকারী আনিস ও মিজান তাদের পিছুপিছু ৭ম তলায় যায়। অতঃপর কথোপকথনের এক পর্যায়ে অতর্কিত ভাবে তারা ভিকটিম সাব্বিরকে হামলা করে এবং একজন ভিকটিম এর গলায় থাকা গাঁমছা দিয়ে ভিকটিম এর মুখ, নাক ও চোখ বেঁধে ফেলে, একজন ভিকটিমের পরিধেয় শার্ট দিয়ে হাত বেঁধে ফেলে এবং অপর জন লোহার রড ও জিআই তার দিয়ে বানানো ফাঁস ভিকটিম এর গলায় পেঁছিয়ে ভিকটিম এর শ^াস রোধ করে পারস্পারিক সহযোগিতায় ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে। অতঃপর তারা লাশটি টেনে একই তলার অন্য একটি কক্ষে নিয়ে প্লেইন শীট দিয়ে ঢেঁকে রাখে। ঘটনার পরের দিন ভিকটিম সাব্বিরকে তার সহনির্মাণ শ্রমিকরা দেখতে না পেয়ে সবাই মিলে খোঁজাখোজি শুরু করে এবং দুপুর আনুমানিক ০১:৩০ ঘটিকায় উল্লেখিত নির্মাণাধীন ভবনের ৭ম তলায় সাব্বির এর লাশ খুঁজে পায়।

পরবর্তীতে, গ্রেফতারকৃত ০৩ আসামীকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী র‌্যাব-১১ এর আভিযানিক দলটি অত্র হত্যা মামলার গুরুত্বপূর্ণ আলামত হত্যায় ব্যবহৃত রডের সাথে পেঁচানো জিআই তার ও ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত ০৩ হত্যাকারীকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার হস্তান্তর করা হয়েছে।

পরে

সর্বোচ্চ সেবা দেয়ার নির্দেশ বিভাগীয় কমিশনার খলিলুর রহমানের

আগে

ফতুল্লায় সাড়ে ৩ কেজি গাঁজা সহ গ্রেফতার ২

আগে
ফতুল্লায় সাড়ে ৩ কেজি গাঁজা সহ গ্রেফতার ২

ফতুল্লায় সাড়ে ৩ কেজি গাঁজা সহ গ্রেফতার ২

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.