বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব-১১ এর অভিযানে ফতুল্লায় সাড়ে ৩ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ভোরে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন দক্ষিণ নয়ামটি ভাবীরবাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সাড়ে ৩ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ ১। মোঃ ইমতিয়াজ হোসেন @ কালু (৩২) এবং ২। মোঃ আশিক (৩০)।
র্যাব-১১ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ ইমতিয়াজ হোসেন কালু @ কালু নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন দক্ষিণ নয়ামটি ভাবীর বাজার এলাকার মৃত আঃ রাজ্জাকের ছেলে এবং অপর আসামী মোঃ আশিক হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন মনিকা বাজার এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। গ্রেফতারকৃতরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জ জেলা ও এর আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

