বিজয় বার্তা ২৪ ডট কম
সোনারগাঁ থানার রাজনৈতিক মামলায় নারায়ণগঞ্জ দায়রা জজ আদালতে হাজিরা দিলেন সাবেক এমপি মোঃ গিয়াস উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ আলম, জেলা যুবদল নেতা শহীদুল ইসলাম স্বপন, সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান, সোনারগাঁ থানা ছাত্রদল নেতা মোঃ আশ্রাফ মোল্লা, মোঃ রুবেল হোসাইন ।
বৃহস্পতিবার ( ২৫ জানুয়ারি ) সকাল সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালত মোহাম্মদ আনিসুর রহমানের আদালতে সোনারগাঁ থানা মামলা নং (২৪ -১০-১৭ ইং) মামলার হাজিরা দেন তারা ।
আসামি পক্ষের আইনজীবী ছিলেন,জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, এড. জাকির হোসেন, এড. সরকার হুমায়ুন কবীর, এড. খোরশেদ আলম মোল্লা, এড. মশিউর রহমান শাহীন, এড. রকিবুল হাসান শিমুল, এড. বোরহানউদ্দিন সরকার, এড. আবুল কালাম আজাদ জাকির, এড. এইচএম আনোয়ার প্রধান, এড. আবু আল ইউসুফ খান টিপু, এড. শরিফুল ইসলাম শিপলু সহ বিএনপি পন্থী আইনজীবীরা ।



