বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলো বন্দর উপজেলার মিনারবাড়ি এলাকার ওসমান উল্ল্যাহ মিয়ার ছেলে যৌতুক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী তাজুল ইসলাম (২৮) ও নবীগঞ্জ জামতলী এলাকার সামছুদ্দিন মিয়া বাড়ি ভাড়াটিয়া আনোয়ার হোসেনের ছেলে মাদক ওয়ারেন্টভূক্ত আসামী রাকিব (২৮)। ধৃতদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

