বিজয় বার্তা ২৪ ডট কম
রবিবার বিকেলে শহরের দুই নং রেল গেইটস্থ আওয়ামীলীগের কার্যালয়ে জেলা আওয়ামীলীগের এক মত বিনিময় সভায় মেয়র সেলিনা হায়াৎ আইভী, সাংসদ নজরুল ইসলাম বাবু ও সাংসদ গাজী গোলাম দস্তগীর সহ নেতাকর্মীদের উপস্থিতিতে সভা হয়ে উঠেছে প্রানবন্ত।
এদিকে সভার আলোচ্যসূচী ছিল বিগত সভার কার্যবিবরনী পাঠ ও অনুদান, ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালনের প্রস্তুতি, সাংগঠনিক ও বিবিধ। তারা নিয়ে আলোচনায় চলে ঐক্য গঠনের বিষয়টি। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করতে তারা ঐক্য বদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের এমপি গাজী গোলাম দস্তগীর বলেন, সামনে নির্বাচন গুরুত্বপূর্ণ সময় আমাদের কে তৃনমুলের কাছে যেতে হবে । সুতরাং আগামী পনের আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী জাতীয় দিবস কোথায় বা কিভাবে করবেন সভাপতি ও সাধারণ সম্পাদক আপনারা বসে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে আমাদের জানাবেন আমরা আপনাদের সাথে আছি ।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের এমপি নজরুল ইসলাম বাবু বলেন, প্রতিটি উপজেলা পর্যায়ে আওয়ামী লীগ একটি করে প্রস্তুতি মূলক সভা করলে দল সমৃদ্ধিশীল হবে । আমি চাই গতিশীল নেতৃত্ব । আসন্ন নির্বাচনীয় প্রচারণায় বিভিন্ন ওয়ার্ডে যাদের কে নিয়ে গেলে আওয়ামী লীগের ভোট বাড়বে তাদের নিয়ে প্রচারণা চালাতে হবে । আর রাজনীতির নামে কোনো প্রকার অপপ্রচার চালানো উচিত নয় ।
এড. হোসনে আরা বেগম বাবলী বলেন, সামনে কঠিন সময় আসতাছে । নৌকার পক্ষে প্রচারণায় যেখানেই আপনারা ডাকবেন আমি সেখানেই যাবো । বিগত দিনে অনেকেই অনুষ্ঠানেই আমাকে জানানো হয়নি । বিশেষ করে সোনারগাঁ ও রূপগঞ্জ আসনে আওয়ামী লীগের কর্মী সংগ্রহ অনুষ্ঠানে আমাকে দাওয়াত বা জানানো হয়নি । অথচ এ দুইটি আসনে উন্নয়নে আমি সব সময় পাশে ছিলাম । ভবিষ্যতে আওয়ামীলীগের যেকোনো অনুষ্ঠানে আপনারা আমাকে জানাবেন আমি অবশ্যই থাকবো ।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই’র সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য নারায়ণগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর ( বীর প্রতীক ) , নারায়ণগঞ্জ -২ আসনের সংসদ নজরুল ইসলাম বাবু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এড.হোসনে আরা বেগম বাবলী, আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, সিনিয়র সহ-সভাপতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, আরজু রহমান ভুইয়া, মুক্তিযোদ্ধা খবির উদ্দিন, মোহাম্মদ সানাউল্লাহ, আব্দুল কাদির, মোহাম্মদ শিকদার গোলাম রসুল, আদীনাথ বসু , যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, ডা: আবু জাফর চৌধুরী রিরু, ইকবাল পারভেজ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ-উর-রউফ, তথ্য ও গবেষণা সম্পাদক খালিদ হাসান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলমাছ ভুইয়া, দপ্তর সম্পাদক এম এ রাসেল, ধর্মবিষয়ক সম্পাদক ইসহাক মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুল হুদা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার, যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মানজারী আলম টুটুল, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ফেরদৌসী আলম নীলা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুর হোসেন, স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মো. নিজাম আলী, সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী, এ কে এম আবু সুফিয়ান, উপ-দপ্তর সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, সদস্য সাবেক এমপি এমদাদুল হক ভুইয়া, সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, মোঃ শাহজাহান ভূঁইয়া, মাহাবুবুল ইসলাম রাজন, মোশারফ হোসেইন, মো. মীর্জা সোহেল, আবুল বাসার টুকু, মাসুম রহমান, হালিম সিকদার, মুক্তিযোদ্ধা আব্দুল কাদির ডিলার, বিএম কামরুজ্জামান ফারুক, তোফাজ্জল হোসেন মোল্লা, শীলা রানী পাল প্রমুখ ।

