বিজয় বার্তা ৩৪ ডট কম
জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহম্মেদ পলাশ বলেছেন, এই রাস্তাটি দিয়ে মানুষ চলাফেরা করতে পারতোনা। অনেক কষ্টের বিনিময়ে এই রাস্তাটি হয়েছে। রাস্তা হওয়ার পরেও সাধারন মানুষের চলাচলের কষ্ট হয় তাহলে রাস্তার কি দরকার।
যে যার মত স্পীড ব্রেকার দিয়ে রাস্তাটি নষ্ট করে ফেলেছে। এই রাস্তাটির মধ্যে এতই স্পীড ব্রেকার দিয়েছে সাধারন মানুষ রিকশায় ঠিক মত চলাচল করতে পরছেনা। এই স্পীড ব্রেকারের জন্য রিকশা থেকে পরে অনেকেই আহত হয়েছে। তাই যেখানে স্পীড ব্রেকারের প্রেয়োজন সেখানে স্পীড ব্রেকার রেখে বাকি গুলো ভেঙ্গে দেওয়া হবে। আর বাকি গুরোকে সংস্কার করা হবে।
(২০ জুলাই ২০১৯) শনিবার বিকালে দৃঢ়তা যুব সংঘ এর উদ্যোগে আলীগঞ্জ স’মিল রোড এর স্পীড বেকার সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।
এসময় পলাশ মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আলীগঞ্জে যারা মাদক বিক্রি করেন আজকে শেষ বারের মত তাদেরকে সাবধান করে দিলাম। এর পরেও যদি আলীগঞ্জে মাদক বিক্রি হয় কেউ যদি মাদকের সেল্টার দেয় তাহলে পুলিশ নয় আমি তাদেরকে ধরে যা করা দরকার আমি সেই ব্যবস্থা নিব। যেই হোক না কেন আমি তাদেরকে ছাড় দিবনো।
তিনি আরো বলেন, আলীগঞ্জের কিছু মুখোশ দারি শয়তানরা এই মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। তারা অন্তরালে থেকে মাদক ব্যবসা করছে এবং মাদক ব্যবসার সেল্টার দিচ্ছে। তারা মাদক ব্যবসা ছেড়ে ভালো হয়ে যান। তা নাহলে আপনাদের জন্য খারাপ কিছু অপেক্ষা করছে। তা আপনারা কল্পনাও করতে পারবেনা।
অনুষ্ঠান শেষে আলীগঞ্জের যেখানে যেখানে মাদক ব্যবসা হয় পলাশ গিয়ে সেখানকার লোক দের বলে দেয় আপনারা তাদেরকে ধরে আমার কাছে নিয়ে আসবেন। যদি আমার কেউ হয় তাহলেও আপনারা তাকে ছাড় দিবেনা। কারন মাদক ব্যবসায়ীরা কারো কিছু হয়না।
পলাশ দৃঢ়তা যুব সংঘ এর সকল কে মাদকের বিরুদ্ধে দাড়ানোর পাশা পাশি এলাকার উন্নয়নের কাজ করার আহবান জানান।
দৃঢ়তা যুব সংঘ এর সভাপতি আনোয়ার শাহাদাৎ জনি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম, আলীগঞ্জ ক্লাবের সহ সভাপতি ফরিদ উদ্দিন, আলীগঞ্জ ক্লাবের কোষাধ্যক্ষ হাজী মোঃ আরিফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, দক্ষিন বঙ্গের লাইন সম্পাদক আবুল হোসেন, ইউনাইটেড ফেডারেশন গার্মেন্ট ওয়ার্কার্স এর সভাপতি শাহাদাত হোসেন সেন্টু, সাধারন সম্পাদক কবির হোসেন রাজু, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সিঃ সহ সভাপতি এডঃ হুমায়ন কবির।
অনুষ্ঠান আয়োজন করেন, শ্যামল, মোঃ হাবিব,মোঃ বাপ্পি,মোঃ মাসুম, মোঃ সাঈদুল , মুকুল, আলমগীর ,শেখ সুমন, নুরমোহাম্মদ, অরপন আহম্মেদ,মোঃ রাসেল,মোঃ কবির, মোঃলিটন।

