বিজয় বার্তা ২৪ ডট কম
কোনো ছেলে ধরা গুজবে কান দিবেন না এবং আইন নিজের হাতে তুলে নিবেন না। আপনার যদি কাউকে সন্দেহ হয় যে সে ছেলে ধরা কাজে লিপ্ত তাহলে তা আমাদের জানান এবং আমরা সেভাবে কাজ করছি। বর্তমানে যে অবস্থা তৈরি হয়েছে তা ছেলে ধরার কোনো বিষয় না। আমি অভিভাবকদের অনুরোধ করবো এই বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য। সাধারণ জনগণ যারা আছেন তাদেরকে বলছি আপনাদের কাছে যদি এরকম কোনো খবর থেকেও থাকে তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিন। নিজে মারপিট করে আইন হাতে তুলে নিবেন না। সকলকে অনুরোধ করবো আপনারা আমাদের সহযোগীতা করুন, আমরা যদি এমন কোনো অপরাধীকে পাই তাহলে তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিবো। আর যারা গুজবে কাউকে মারবেন বা হত্যা করবেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
রবিবার(২১ জুলাই) দুপুরে নগরীর চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জের সাবির্ক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বতর্মান সময়ে ছেলে-মেয়ে ধরা বা অপহরণ বিষয়ে একটি চক্র গুজব ছড়ানোর বিষয়ে সাংবাদিক সসম্মেলনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ একথা বলেন।
তিনি বলেন, ছেলেধরা গুজব থেকে সতর্ক করার জন্য আমরা বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং করছিলো। আমরা বলবো, গুজবে কান কেউ দিবেন না। ছেলেধরা সন্দেহ হলে তাকে পুলিশের হাতে সোপর্দ করেন। পুলিশ যাচাই বাছাই করে ব্যবস্থা নিবে। কিছু কিছু জনপ্রতিনিধিও এই গুজবে জড়িয়ে যাচ্ছে। আমি অনুরোধ করবো আপনারা গুজবে জড়াবেন না। নিজেরাও সতর্ক থাকুন অন্যদেরকেও এ ব্যাপারে সতর্ক করুন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) সালেহউদ্দিন আহমেদ, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক এনামুল হক, জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-২) মো. সাজ্জাদ রোমন প্রমূখ।

