বিজয় বার্তা ২৪ ডট কম
মিডিয়া ভিশন কালচারাল একাডেমী দেওভোগ শাখার ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক উৎসব আগামীকাল শুক্রবার বিকেল ৫টায় ফতুল্লার পঞ্চবটিস্থ এ্যাভেঞ্চারল্যান্ড পার্কে অনুষ্ঠিত হবে। একাডেমীর পরিচালনায় ইলিয়াস মুন্নার পরিচালনায় বর্ণাঢ্য এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধণ করবেন এটিএন বাংলার এ্যানিমেটর চীফ আলী আসগর ইমন। প্রধাণ অতিথি হিসেবে থাকবেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এ্যাকাডেমীর ব্যবস্থাপনা পরিচালক ও টিভি নাট্যকার সাব্বির আহমেদ সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধাণ আলোচক হিসেবে থাকবেন দৈনিক বিজয় পত্রিকার প্রকাশক হাজী কামাল প্রধাণ। দেশ বরেণ্য উপস্থাপক আর.জে আকাশের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক আনোয়ারুল হক,দৈনিক বিজয় পাঠক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ মোঃ ইউসূফ আলী,ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রহিম,মিডিয়া ভিশন কালচারাল একাডেমী রাজশাহী বিভাগীয় শাখার পরিচালক মোস্তাফিজুর রহমান শ্রাবণ,সিদ্ধিরগঞ্জ থানা শাখার পরিচালক গাজী সেলিম আহমেদ,কন্ঠশিল্পী মিতু মোর্শেদ প্রমুখ।

