বিজয় বার্তা ২৪ ডট কম
মুক্তিযুদ্ধাকালীন কমান্ডার গোপী নাথ দাস মারা গেছেন। বুধবার বিকেলে তিনি মৃত্যুবরণ করেন। এর আগে প্রো-অ্যাক্টিভ মেডিকেল কলেজ ও হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি নানা গুনগাহী রেখে গেছেন। হাসপাতাল থেকে লাশ বাসায় এনে পরে মাসদাইর শ্মশানে তার লাশ সৎকার করা হয়।
গোপী নাথ দাস দীর্ঘদিন যাবৎ নানা জটিল রোগে ভুগছিলেন। তার পরিবারের পক্ষ থেকে গোপী নাথের জন্য সবার কাছে আশীর্বাদ চেয়েছেন। বিভিন্ন হিন্দু সংগঠন গোপী নাথের মৃত্যুুতে শোক প্রকাশ করেছেন।

