বিজয় বার্তা ২৪ ডট কম
মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও ১৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্না’র রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার বাদ এশা শহরের ১৮ নং ওয়ার্ডের শহীদ বাপ্পী স্মৃতি সংসদে সূর্যমুখী নারী মিলনায়তনের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, নারী মিলনায়তনের সভাপতি শাহানা নেওয়াজ, সাধারণ সম্পাদক তাহমিনা আক্রার রুপা সহ ১৮ নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ।

