বিজয় বার্তা ২৪ ডট কম
মানুষ মানুষের জন্য। মানুষের উন্নয়নে কাজ করলে আল্লাহকে পাওয়া যায়। আজ দুপুর ১ টায় আনসার ও গ্রাম পুলিশের মাঝে নারায়াণঞ্জ-৪ আসনের এম পি শামিম ওসমানের আর্থিক সহযোগিতা ও মাস্ক বিতরন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, করোনা মহামারিতে আমাদের সকলকেই একে অপরের পাশে দাঁড়ানো উচিত এবং স্বাস্থ্যবিধী মেনে চলার উপর গুরুত্ব দেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
পরে উপজেলা প্রাঙ্গনে গাছের চারা রোপন করেন তিনি।
উক্ত অনুষ্ঠানে উপস্তিত ছিলেন সদর উপজেলার ইউএনও আরিফা জহুরা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও রুপায়ন গ্রুপের উপদেষ্টা নাজিম উদ্দিন। জেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু সহ আরো অনেকে।

