BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
অক্টোবর ৩০, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

মানবসেবার পরিকল্পনা নিয়ে রেড ক্রিসেন্ট নির্বাচনে রিয়াদ মোহাম্মদ চৌধুরী

BIjoyBarta24 by BIjoyBarta24
অক্টোবর ৩০, ২০২৬
in আমাদের নারায়ণগঞ্জ, ফতুল্লা থানা
0
মানবসেবার পরিকল্পনা নিয়ে রেড ক্রিসেন্ট নির্বাচনে রিয়াদ মোহাম্মদ চৌধুরী
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

দীর্ঘ ৫১ বছর পর আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। ইউনিটটির ইতিহাসে প্রথমবারের মতো ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের আয়োজন ঘিরে আজীবন সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। জাতীয় নির্বাচনের আদলে ভোটগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচন ঘিরে প্রার্থীদের মধ্যেও চলছে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা।

এবারের নির্বাচনে টিপু-নবী প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এবং সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী। শহরকেন্দ্রিক নেতৃত্বের বাইরে ফতুল্লা অঞ্চল থেকে তাঁর অংশগ্রহণ নির্বাচনে ভিন্ন মাত্রা যোগ করেছে।

ফতুল্লার ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের সন্তান রিয়াদ মোহাম্মদ চৌধুরী রাজনৈতিক, ব্যবসায়িক ও সামাজিক অঙ্গনে পরিচিত মুখ। তাঁর রয়েছে নিজস্ব শুভাকাঙ্ক্ষী ও সমর্থকগোষ্ঠী। একই সঙ্গে নিজ রাজনৈতিক পরিমণ্ডলেও রয়েছে প্রতিপক্ষ। প্রকাশ্যে বিরুদ্ধাচরন না করলে ও পর্দার অন্তরালে থেকে তার প্রতিপক্ষরা সব সময় সক্রিয় থাকে। তারপরেও বিভিন্ন প্রতিকূলতা ও রাজনৈতিক-সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা করে তিনি নিজের অবস্থান তৈরি করেছেন বলে তাঁর ঘনিষ্ঠজনদের দাবি।

স্থানীয় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। তাঁর উদ্যোগ ও অর্থায়নে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়, শতবর্ষের ঐতিহ্যবাহী ফতুল্লা বাজার, স্থানীয় মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়ন,ক্রীড়াঙ্গনের ক্ষেত্রেও বিভিন্ন কাজ করে যাচ্ছেন। এসব কর্মকাণ্ডের কারণে স্থানীয় পর্যায়ে তাঁর একটি পরিচিতি তৈরি হয়েছে বলে মনে করেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।

তাঁদের প্রত্যাশা, রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হলে রিয়াদ মোহাম্মদ চৌধুরী এখানেও মানবিক কর্মকাণ্ডে নিজের অভিজ্ঞতা ও সামর্থ্য কাজে লাগাবেন। ভোটাররা তাঁকে নির্বাচিত করে নারায়ণগঞ্জের মানবিক কার্যক্রমে ভূমিকা রাখার সুযোগ দেবেন বলেও আশাবাদী তাঁর সমর্থকরা।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ইউনিটের নির্বাচনে অংশগ্রহণ ও সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী। তিনি বলেছেন, সাধারণ মানুষ ও ভোটারদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে রেড ক্রিসেন্টকে আরও জনকল্যাণমূলক ও মানবিক সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে চান।
রেড ক্রিসেন্ট নিয়ে সাধারণ মানুষ ও ভোটারদের যে আশা-আকাঙ্ক্ষা এবং চিন্তাভাবনা রয়েছে, তা বাস্তবায়নে কাজ করবেন, ইনশাআল্লাহ। বাংলাদেশে যে বিবর্তন ও পরিবর্তনের ধারা চলছে এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কাজ করছেন, তার অংশ হিসেবে নারায়ণগঞ্জেও নতুনভাবে পরিবর্তন আনতে চান তারা।
তিনি আরো বলেন, সেই পরিবর্তনের প্রথম ধাপ হলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাবদিহিমূলক, অংশগ্রহণমূলক ও উন্মুক্ত নির্বাচন। তিনি আশা প্রকাশ করেন, নারায়ণগঞ্জের সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠন এবং পেশাজীবী সংগঠনগুলোতেও গণতান্ত্রিক চর্চা চালু হবে। ভোটাররা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের নেতৃত্ব নির্বাচিত করবেন।

তিনি আরও বলেন, রেড ক্রিসেন্ট একটি আন্তর্জাতিক সেবামূলক প্রতিষ্ঠান। বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে যারা জনকল্যাণমূলক, মানবিক ও সেবামূলক কাজ করেন, তাদের সম্মিলিত প্রচেষ্টায় সমাজের সর্বস্তরের মানুষের কাছে রেড ক্রিসেন্টের সেবা পৌঁছে দিতে চান।
তার প্রত্যাশা, রেড ক্রিসেন্টকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের নতুন পরিসর তৈরি হবে।

নির্বাচিত হলে নিজের পরিকল্পনা তুলে ধরে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, মানবসেবার জন্য রেড ক্রিসেন্ট একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এককভাবে মানবসেবা করা আর সংঘবদ্ধভাবে মানবসেবা করার মধ্যে পার্থক্য রয়েছে। সংঘবদ্ধ উদ্যোগের মাধ্যমে মানুষের দোরগোড়ায় সহজেই সেবা পৌঁছে দেওয়া সম্ভব, যা এককভাবে করা কঠিন। নির্বাচিত হলে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি।

নিজের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, প্রথমত নারায়ণগঞ্জে একটি শক্তিশালী ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী বাহিনী গড়ে তুলতে চান। দ্বিতীয়ত, প্রতিটি থানা ও গুরুত্বপূর্ণ এলাকায় স্বেচ্ছায় রক্তদাতাদের তালিকা তৈরি করতে চান। তৃতীয়ত, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দর, আড়াইহাজার ও রূপগঞ্জসহ বিভিন্ন এলাকায় দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবী দল গঠনের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে রেড ক্রিসেন্ট ইয়ুথ কার্যক্রম সম্প্রসারণ, অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা ও শিল্পকারখানার দুর্ঘটনায় দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা তৈরি এবং নিয়মিত প্রাথমিক চিকিৎসা, অগ্নিনিরাপত্তা ও উদ্ধার প্রশিক্ষণের আয়োজন করতে চান তিনি।

রিয়াদ মোহাম্মদ চৌধুরী আরও বলেন, আজীবন সদস্যদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি আয়-ব্যয়, অনুদান, প্রকল্প ও কার্যক্রমে স্বচ্ছতা এবং জবাবদিহি প্রতিষ্ঠার বিষয়েও তিনি গুরুত্ব দিতে চান। তাঁর পরিকল্পনাগুলো সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

নির্বাচন-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট নবী হোসেন। বাকি পদগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে দুটি ব্যালটে। এর মধ্যে সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন এবং কার্যনির্বাহী সদস্য পদে আটজন।

নির্বাচনে একজন ভোটারকে মোট ছয়টি ভোট দিতে হবে। সেক্রেটারি পদে একটি এবং কার্যনির্বাহী সদস্য পদে পাঁচটি ভোট দিতে হবে। নির্ধারিত সংখ্যার কম বা বেশি ভোট প্রদান করলে সংশ্লিষ্ট ব্যালট বাতিল বলে গণ্য হবে। ভোটের মাধ্যমে সেক্রেটারি পদে একজন এবং কার্যনির্বাহী সদস্য পদে পাঁচজন নির্বাচিত হবেন।

প্রথমবারের মতো ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের এই আয়োজন ঘিরে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। এখন দেখার বিষয়, ভোটাররা তাঁদের মূল্যবান ভোটে কাদের আগামী দিনের মানবিক নেতৃত্বের দায়িত্ব তুলে দেন।

পরে

নারায়ণগঞ্জে পুলিশের  বিশেষ অভিযানে ১৪০ জন গ্রেপ্তার

আগে

সোনারগায়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

আগে
সোনারগায়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগায়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • Homepage
  • Homepage
  • Main Page
  • Main Page
  • Main Page
  • Our Story
  • Our Story
  • Our Story
  • Welcome
  • Welcome
  • Welcome
  • Welcome
  • Welcome
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.