বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলার ৭ টি থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ইয়াবা ও গাঁজা সহ মাদক ব্যবসায়ী , মাদকসেবী, ছিনতাইকারী, কিশোরগ্যাং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সহ মোট ১৪০ জনকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়েছে।
বৃহষ্পতিবার ২৪ ঘন্টার অভিযানে সদর, বন্দর, ফতুল্লা সিদ্ধিরগঞ্জ, সোনারগাও, রুপগঞ্জ ও আড়াইহাজার থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ৬৩ ক্যান বিয়ার, ২৯৫ পিস ইয়াবা, ৬১ বোতল স্কাফ, ৪৫ বোতল ফায়ারডিল ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
শুক্রবার সকালে নারায়ণগঞ্জ পুলিশ সুপার হাবিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘন্টায় সাতটি থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকব্যবসায়ী, মাদকসেবী ও কিশোরগ্যাং, ছিনতাইকারী সহ বিভিন্ন অপরাধে ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় বিপুল পরিমান মাদক উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

