বিজয় বার্তা ২৪ ডট কম
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং জনসাধারণকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার লক্ষে প্রচারণামূলক কাজে ব্যবহারের জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সোমবার ৫ আগষ্ট সকাল পৌনে ১০টায় জেলা
ডিজিটাল এলইডি কিউস্ক শুভ উদ্বোধন করেন ডিসি মো. জসিম উদ্দিন।
উদ্বোধক জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেন, শুধুমাত্র আইনের প্রয়োগ করে মাদকদ্রব্যের বিস্তার রোধ করা সম্ভব না। এজন্য দরকার সামাজিক আন্দোলন। তা শুরু করতে হবে পরিবার থেকেই। সব পেশার মানুষকে সম্পৃক্ত করে সম্মিলিত প্রচষ্টায় মাদকের বিস্তার রোধ করতে হবে। আশাকরি ডিজিটাল এলইডি কিউস্ক মাদকবিরোধী প্রচারণায় যথেষ্ট ভূমিকা রাখবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম বিল্লাহ, ডিএনসি ইন্সপেক্টর ওবায়দুল কাদের সহ অন্যান্যরা।
