BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ২৪, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

মাদক ও জঙ্গী বাদের বিরুদ্ধে জিরো টলারেন্স-আইজিপি

bijoy barta by bijoy barta
মার্চ ২২, ২০১৭
in সদর থানা
0
মাদক ও জঙ্গী বাদের বিরুদ্ধে জিরো টলারেন্স-আইজিপি
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, আমরা জিরো টলারেন্স নিয়ে মাদক ও জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। তবে আপনাদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় নারায়ণগঞ্জ পুলিশ লাইনসে আয়োজিত কমিউনিটি পুলিশিং মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আপনাদের কাছে মাদক ব্যবসায়ী ও জঙ্গিদের ব্যাপারে যেসব তথ্য রয়েছে তা আমাদেরকে জানান। আপনাদের এসপি, ওসিকে জানান। অবশ্যই আমরা ব্যবস্থা নেব। আইজিপি বলেন, আমরা সরাসরি জনগণের সাথে যোগাযোগ রক্ষা করার মাধ্যম হিসেবে কমিউনিটি পুলিশিং করেছি। আমরা জনগণের সাহায্য চাই, আপনাদের উপদেশ চাই। তিনি বলেন, জঙ্গিরা কি করে, এরা মানুষ হত্যা করে, শিশু হত্যা করে, নারীদের হত্যা করে।এরা দেশের সমাজের সকলের শত্রু। মাদকসেবীরাও দেশের জন্য ক্ষতিকর। একশ্রেণীর লোক বলে সরকার জঙ্গিদের মেরে বিশেষ উদ্দেশ্য হাসিল করতে চায়। আমরা কি জঙ্গিদের ইচ্ছে করে মারতে চাই? দেশের বাইরেও জঙ্গিদের ‘শ্যুট এ্যাট সাইট’ অর্ডার দেয়া থাকে। দেশের বাইরে থেকে আমাদেরকে এসে ধন্যবাদ জানায় কিন্ত দেশের ভেতরে যারা রাজনীতি করে তাদের মধ্যে এক শ্রেণী আমাদের ধন্যবাদ তো জানায়ই না বরং প্রশ্ন তোলে। তিনি বলেন, ‘জঙ্গিবাদ নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই। আমরা সেদিন নারী ও শিশুদের উদ্ধার করেছি জঙ্গিদের হাত থেকে।’ যোগ করেন আইজিপি। আইজিপি বলেন, দেশের একটি শ্রেণী আগেও পাকিস্তানি বাহিনীর সাথে হাত মিলিয়ে দেশের ক্ষতি করেছে এখনো তারা দেশের বিরুদ্ধে কাজ করছে, ধর্মকে ব্যবহার করছে। একটি শ্রেণী এর আগে বলেছে দেশে যদি তাদের ভোট না দেন তবে মসজিদে আজান শুনতে পারবেন না উলুধ্বনি শুনবেন, তারা আবার সাঈদীর ফাঁসির আদেশের পর বললো চাঁদে নাকি সাঈদীর ছবি দেখা গেছে। ২০১৩ তে আন্দোলনের নামে কত হত্যা হয়েছে। আমাদের ১৬ জন পুলিশকে টার্গেট করে হত্যা করেছে। পৃথিবীর কোথাও পুলিশকে টার্গেট করে কোন রাজনৈতিক দল হত্যা করেনি। ওই সময় আমরা দ্বিগুণ মনোবল নিয়ে তাদের প্রতিহত করেছি এবং আগামীতেও করবো। নারায়ণগঞ্জ পুলিশের সদস্য আছে ২ হাজার কিন্তু কমিউনিটি পুলিশিংয়ের সদস্য আছে ৫০ হাজার। আপনাদের সবাইকে নিয়েই কাজ করে দেশ থেকে অপরাধ নির্মূল করতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সংরক্ষিত নারী আসনের সাংসদ হুসনে আরা বাবলী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার মঈনুল হক প্রমুখ।

পরে

ফর্মূলা দেন নারায়ণগঞ্জ থেকে ৭ দিনে মাদক নির্মূল করবো : সেলিম ওসমান

আগে

আসলেন না মেয়র আইভী এমপি খোকা

আগে
আসলেন না মেয়র আইভী এমপি খোকা

আসলেন না মেয়র আইভী এমপি খোকা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.