বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ কমিউনিটি পুলিশের মহাসমাবেশে আসেননি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। গতকাল মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে কমিউনিটি পুলিশের এ মহাসমাবেশ-২০১৭ অনুষ্ঠিত হয়। এই দুই জনপ্রতিনিধির অনুপস্থিতি নিয়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। আগেই ধারণা করা হয়েছিল শামীম ওসমান ও সেলিম ওসমান অতিথি থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। জেলা পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা আইভীকে নিমন্ত্রণ দিতে গেলে তিনি তখনই অনুষ্ঠানে আসছেন না বলে সাফ জানিয়ে দেন। তবে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার অনুপস্থিতির কোন কারণ জানা যায় নি। তবে অনুষ্ঠানে অনুপস্থিত থাকার কারণ জানতে লিয়াকত হোসেন খোকার মোবাইলে বেশ কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হকের সভাপতিত্বে মহাসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সংরক্ষিত নারী আসনের সাংসদ হুসনে আরা বাবলী, ঢাকা রেন্জের ভারপ্রাপ্ত ডিআইজি মাহবুবুর রহমান পিপিএম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আঃ হাই, সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, জেলা কমিউিনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি ডা.শাহনেওয়াজ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি প্রবীর কুমার সাহা, সহ-সভাপতি মোজাজম্মেল হক ভূইয়া, সাধারন সম্পাদক খালেদ হায়দার খাঁন কাজল, ,মহনগর পুলিশিং কমিটির সিনিয়র সহ-সভাপতি মোক্তার হোসেন, সাধারন সম্পাদক শাহ্ নিজাম, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, সংগঠনের সিদ্ধিরগঞ্জ থানা উপদেষ্টা মন্ডলীর সদস্য সাইফুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা মোবারক হোসেন।
