বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ তাতীলীগ, মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৪২ তম জন্মদিন পালন করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫ টায় শহরের ২ নং রেলগেইটস্থ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে বঙ্গমাতার জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় মহানগর তাঁতীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্ববায়ক এইচ এস ফারুক সাহেদ’র সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি রোকনউদ্দিন আহমেদ, বিশেষ বক্তা হিসেবে ছিলেন, মহানগা তাঁতীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সদস্য এস এম হোসাইন দিপু, মহিলা আওয়ামীলীগ নেত্রী মরিয়ম কল্পনা রহমান, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন বাদল, তাঁতীলীগ নেতা এস এম এনামুল হক, ইরফান উদ্দিন ইপু, হারুন অর রশিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের জন্য বিশেষ দোয় প্রার্থনা করা হয়।
