বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আরাফাত (২৫) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীর সাথে নারায়ণগঞ্জ জেলা গোয়ান্দা পুলিশ (ডিবি)’র বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় আরফাত গুলিবিদ্ধ হয়।
সোমবার রাত সাড়ে ১০ টায় শহরের গলাচিপা কলেজ রোডস্থ মসজিদের সামনে ডিবির এস আই মিজানের নেতৃত্বে অভিযানে এই ঘটনা ঘটে।
আটককৃত আসামী ইয়াছিন আরাফাত(২৫) গলাচিপা এলাকার বাসিন্দা।
ডিবির সূত্রে জানা যায়, ইয়াছিন আরাফাত একজন তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী। সোমবার রাতে নারায়ণগঞ্জের কলেজ রোড এলাকায় ডিবি পুলিশের অভিযানে আটকের সময় আরফাত ডিবির সদস্যদের উদ্দেশ্য করে গুলি করে। এসময় ডিবি পুলিশের সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায় সে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পরে যায়। পরে একটি বিদেশী পিস্তল ৪ রাউন্ড গুলি সহ তাকে আটক করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় সন্ত্রাসীকে খানপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশাংকা জনক দেখে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠায়। বর্তমানে আরাফাত ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আছেন। এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানায় জেলা গোয়ন্দা পুলিশ(ডিবি।
