বিজয় বার্তা ২৪ ডট কম
মরহুম নূরউদ্দিন সরদার স্মৃতি টিভি কাপ ক্রিকেট টূর্নামেন্টের উদ্ধোধনী খেলা অনুষ্ঠিত করা হয়েছে।
শুক্রবার বাদ আছর খানপুর সরদারপাড়া মাঠে সরদারপাড়া সমাজ উন্নয়ন পরিষদের আয়োজনে এই খেলাটি অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. নরুল হুদা, খেলার উদ্বোধক হিসেবে ছিলেন, পদক্ষেপের সভাপতি সেলিম আহমেদ হেনা। এছাড়া ১১ নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা আওয়ামীলীগ নেতা সামসুজ্জামান ভাষানী, ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জামাল হোসেন, সহ সভাপতি মাহালউদ্দিন মালু, সাংগঠনিক সম্পাদক নিমাই চন্দ্র দে। উক্ত টূর্নামেন্টের পরিচালনা কমিটির আহ্বায়ক যুবলীগ হেতা আমির হোসেনের শুভেচ্ছান্তে এসময় আরো উপস্থিত ছিলেন,১১ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইসহাক মিয়া, ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর কবির বকুল, ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড.আলাউদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক মো. আসলাম, ১২ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি সেলিম খান, আওয়ামীলীগ নেতা রাকিব সরদার, কামাল হোসেন, বাবুল মিয়া, মো. আলাউদ্দিন শেখ,সরদার পাড়া গোর কমিটির উপদেষ্টা মো. হোসেন সরদার, সভাপতি ইছাল উদ্দিন মাহমুদ প্রমূখ।
২৪ টি দল এই খেলায় অংশগ্রহন করছেন। স্কেমার বয়েস ও খেলাঘর দলের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

