বিজয় বার্তা ২৪ ডট কম
সোশ্যাল মিডিয়ায় নারায়ণগঞ্জের মহানগর আওয়ামীলীগের শান্তিকামী সমাবেশে ককটেল বিস্ফোরণের গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন স্থানে দাঙ্গা-হাঙ্গামার সৃষ্টি কারীর মূল হোতা ভিপি নূরের ছাত্র অধিকারের নেতা ইমরান আল নাজিরকে গ্রেফতার করেছে র্যাব-১১। সিদ্ধিরগঞ্জের পাইনাদি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইমরান আল নাজির ভিপি নূরের ছাত্র অধিকার পরিষদের একজন সক্রিয় নেতা।
দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী র্যাব-১১ এর কার্যালয়ে অধিনায়ক ( সিও) তানভীর মাহমুদ পাশা এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
তিনি বলেন, কুমিল্লার পূজা মন্ডপের ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে হিন্দু সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে হামলা, অগ্নিসংযােগ ও হত্যার প্রতিবাদে গত ১৯ অক্টোবর নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ‘ককটেল বিস্ফোরণ’ এর গুজব সামাজিক যােগাযােগ মাধ্যমে অপপ্রচার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে নাজির একটি পােস্ট দেয়। এরই প্রেক্ষিতে র্যাব গােয়েন্দা নজরদারি করে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে সিদ্ধিরগঞ্জ পাইনাদি এলাকা থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

