বিজয় বার্তা ২৪ ডট কম
চোরাই গাড়ি ও মালামাল নিয়ে পালানোর চেষ্টাকালে জাকির(২৫) ও মোঃ আলী(২৩) নামে আন্তঃজেলা ডাকাত দলের ২সদস্যকে আটক করেছে বন্দর থানা পুলিশ। সোমবার রাতে থানার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর বাসষ্ট্যান্ড এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়। ধৃত ডাকাতরা মেঘনা থেকে ডাকাতি করে আসার পথে পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় মদনপুরে এসে আটক হয়। পরে বন্দর থানা পুলিশ ডাকাত ও আটককৃত গাড়ি সোনারগাঁ থানা পুলিশের নিকট হস্তান্তর করে। পুলিশ তাদের কাছ থেকে ১টি চাপাতি ও ডাকাতিকৃত মালসহ বিদেশী লাগেজ উদ্ধার করে। এ ব্যপারে বন্দর থানার উপ-পরিদর্শক আঃ রহমান জানান,সোমবার রাতে উল্লেখিত ডাকাতদ্বয় ডাকাতির মালামাল নিয়ে নাম্বারবিহীন একটি লেগুনা পরিবহণে করে মেঘনার ওপার থেকে ঢাকার দিকে আসার পথে মেঘনা টোল প্লাজায় পুলিশ চেক পোস্ট দেখে দ্রুত পালানোর চেষ্টা করলে চেক পোস্টের পুলিশ তাদেরকে ধাওয়া করে। উপায়ন্তর না পেয়ে ডাকাতরা মদনপুর বাসষ্ট্যান্ড হয়ে পালানোর চেষ্টাকালে বন্দর থানার উপ-পরিদর্শক আবদুর রহমান ও মাজহারের নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়ে গাড়িটি আটক করে। পরে তাদেরকে সোনারগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় সোনরাগাঁ থানায় একটি মামলা হয়েছে।
