বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ১শ’ পিছ ইয়াবা ট্যাবলেটসহ শুক্কুর আলী(৩০)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ধৃত শুক্কুর আলী থানার মদনপুর ইউনিয়নের উত্তর চানপুর এলাকার বাবর আলীর ছেলে। এ ব্যাপারে সোমবার রাতেই বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে। ধৃতকে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

