বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহবায়ক ও সমাজ সেবক হাজী মতিউর রহমান মতির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার সকালে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড কমিউনিটি সেন্টারে রিটার্ণিং অফিসার মো. নুরুজ্জামান তালুকদার এই মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন।
উল্লেখ্য গত ২৪ নভেম্বর বৃহস্পতিবার এনসিসি’র ২৭টি ওয়ার্ডে ১৭৬ জন কাউন্সিলর পদে সংরক্ষিত নারী ৯টি আসনে ৩৮ এবং মেয়র পদে ৯জন মনানয়নপত্র জমা প্রদান করেন। ২৬ নভেম্বর যাচাই বাছাই এ ঋণ খেলাপী ও অপ্রাপ্ত বয়সের কারণে ১০ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেছেন রির্টাণিং কর্মকর্তা। আগামী ৪ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ৫ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে এবং ২২ ডিসেম্বর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

