বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের কলাগাছিয়া ইউনিয়নের সদ্য নির্বাচিত ৫নং ওয়ার্ডের মেম্বার মকবুল হাজীর নাম ভাঙ্গিয়ে তার ভাতিজা মাসুমের অবৈধ গ্যাস সংযোগ বানিজ্যের সংবাদে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। সংবাদ প্রকাশ হওয়ায় গ্যাস চোর মাসুম দম্ভোক্তি দিয়ে বলে বেড়াচ্ছে সাংবাদিকদেরকে শুক্রবার ২০ হাজার টাকা দিয়েছি। মাত্র কয়েকজনকে সংযোগ দিয়েছি তাতে কোন বিষয় না। পারলে লিখে কিছু করতে পারলে করুক। আমি সাংবাদিকদের দেখে নিব। মূলতঃ এ সকল গ্যাস সংযোগের আদৌ কোন বৈধতা না থাকলেও নিজেকে ক্ষমতাসীন দলের পরিচয়দান করে মাসুম নিরীহ লোকজনকে ফুসলিয়ে সংযোগ প্রতি ৫০ থেকে ৬০ হাজার করে টাকা হাতিয়ে নিচ্ছে। এক সমীক্ষায় দেখা গেছে,গ্যাস চোর মাসুম গত কয়েক মাসের ব্যবধানে প্রায় অর্ধ শতাধিক সংযোগ প্রদান করে। বিগত ৪দিন পূর্বেও মাসুম সেলসারদি এলাকার জনৈক বাসিন্দা আব্দুর রশীদ,শরীফ মিয়া,বাবু ও কুলসুম বেগমের বাড়িতে অবৈধ সংযোগ দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে গ্যাস চোর মাসুম টাকার কুমিড়ে পরিণত হলেও সরকার বঞ্চিত হচ্ছে মোটা অংকের রাজস্ব থেকে। এলাকার সচেতন মহল তদন্তপূর্বক আশু ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথা নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ একেএম সেলিম ওসমানের প্রতি অনুরোধ জানিয়েছে।
