বিজয় বার্তা ২৪ ডট কম
কাঁচপুরে অবস্থিত রহিম ষ্টীল মিলের শ্রমিকরা ক্রমেই ফুঁসে উঠতে শুরু করছে। গণমাধ্যমে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে মালিক-শ্রমিকদের মধ্যে বিরোধ সৃষ্টি বন্ধের দাবি নিয়ে শ্রমিকরা রোববার সকালে তৃতীয় দিনের কর্মসূচীতে মিলিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। সমাবেশে বক্তারা বলেন,কথিত চাঁদাবাজ আল আমিন তুষার শ্রমিকদের পথে বসানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। রহিম ষ্টীল মিলে কোয়াচ পাউডারের গ্যাসে বিভিন্ন সময়ে শ্রমিক নিহত হয়েছে বলে ভূয়া সংবাদ গণমাধ্যমে প্রকাশ করে বিভ্রান্তি সৃষ্টি করছে। রহিম ষ্টীলে কোন প্রকার কোয়াচ পাউডার উৎপাদন হয়না বরং অন্য মিল থেকে এনে কাজ করানো হয়। আল আমিন তুষার এসকল অপপ্রচার করে মালিক-শ্রমিকের মধ্যে দূরত্ব তথা বিরোধ সৃষ্টি করার হীন চেষ্টায় মেতে উঠেছে। শ্রমিকরা তদন্তপূর্বক প্রতারক আল আমিন তুষারের বিরুদ্ধে নারায়ণগঞ্জের জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র্যাব-এর আশু ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। সমাবেশে অংশ নেন শ্রমিক নেতা মোঃ হোসেন,জজ মিয়া,রাসেল,শরীফ হোসেন,মোঃ খোকন,বীরুক্তিযোদ্ধা তোতা.মোঃ সোহেল,মনির ড্রাইভার,ওয়াজকরণী,মোঃ সাজু,কামরুল ড্রাইভার,মোঃ হাসনাত,মোঃ আসলাম,মোঃ যুবরাজ,মনির হোসেন,মোঃ সোহেল,মনির সর্দার,মোস্তফা মেকানিক্যাল,আমানউল্লাহ,নূর আলম,মেহেদি হাসান,দেলোয়ার হোসেন,আবদুর রহিম,কবির হোসেন,মকবুল হোসেন,আফজাল হোসেন,জাহাঙ্গীর আলম,মোঃ নাসির,নাসিরউদ্দিন প্রমুখ।

