বিজয় বার্তা ২৪ ডট কম
২৬ টি মোটরযানের ড্রাইভিং এবং গাড়ির লাইসেন্স ও গাড়ির ফিটনেস না থাকায় ভ্রাম্যমান আদালত অভিযানে মোট ৪৬ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
সোমবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এই অভিযান পরিচালনা করা হয়।
মোটযান অধ্যাদেশ ১৯৮৩ আইনের বিভিন্ন ধারায় ২৬ টি মোটরযানকে তাদের ড্রাইভিং এবং গাড়ির লাইসেন্স ও গাড়ির ফিটনেস না থাকায় ৪৬,০০০/- টাকা অর্থদন্ড এবং ১টি ফিটনেস বিহীন মাইক্রো গাড়ি আটক করা হয়।
উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হাসান মারুফ, জনাব নুশরাত আরা খানম এবং জনাব ফারজানা আক্তার, জনাব শারমিন আরা এবং জনাব তানিয়া তাবাসসুম।বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন জনাব শরীফ আহমেদ, জনাব আতিকুল ইসলাম এবং জাহিদ ইবনে কামাল। সহযোগীতায় ছিলেন বিআরটিএ, নাঃগঞ্জ এর কর্মকর্তা জনাব ইমরান হোসেন এবং বাংলাদেশ পুলিশ ও আনসার সদস্যের ২টি টিম।
