বিজয় বার্তা ২৪ ডট কম
২০১৮ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচারণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য পুলিশ সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে সোমবার বেলা ১০.৩০ ঘটিকার সময় রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম(বার), পিপিএম(বার)’ কে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক “বিপিএম” (বাংলাদেশ পুলিশ পদক) ব্যাচ পরিয়ে দেন । এই নিয়ে পুলিশ সুপার মহোদয় তিন বার “বিপিএম” পদক এবং দুই বার “পিপিএম” পদকে ভূষিত হন।
পুলিশ সুপার নারায়ণগঞ্জ মহোদয়ের এ সাফল্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশের প্রতিটি সদস্য আনন্দিত ও গর্বিত।
তাই নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে স্যারকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
