বিজয় বার্তা ২৪ ডট কম
ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত একেএম সামসুজ্জোহার ৩১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া প্রার্থনা ও র্যালী করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় মাসদাইর কবর স্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে প্রয়াতের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।
এর আগে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ, জেলা ছাত্রলীগ, মহানগর ছাত্রলীগ, শহর যুবলীগ এবং মহানগর স্বেচ্ছা সেবক লীগের নেতৃবৃন্দের উদ্যোগে শহরে একটি র্যালী বের করা হয়। সকাল ৯ টায় র্যালীটি চাষাঢ়া থেকে মাসদাইর কবরস্থান পর্যন্ত যায়। এরপর সামসুজ্জোহার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া প্রার্থনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ শহর যুবলীগের সভাপতি শাহদাত হোসেন ভূইয়া সাজনু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন,মহানগর কৃষকলীগের সাধারন সম্পাদক এস এম জিল্লুর রহমান লিটন, জেলা ছাত্রলীগ সভাপতি সাফায়েত আলম সানি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, ফতুল্লা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান,যুবলীগ নেতা চঞ্চল মাহমুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, ১৯৮৭ সালের ২০ ফেব্রুয়ারি ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধাএ,কে,এম সামসুজ্জোহা মৃত্যু রবন করেন।
