বিজয় বার্তা ২৪ ডট কম
স্বাধীনতা পদক প্রাপ্ত ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত একেএম শামসুজ্জোহার ৩১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ।
মঙ্গলবার সকাল ১০টায় মাসদাইর কবর স্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে প্রয়াতের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।
এসময় জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানীর নেতৃত্বে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, সহ সভাপতি মিনহাজুল ইসলাম রিয়াদ, যুগ্ম সম্পাদক ফরহাদ রেজা, কর্মবাস্তবায়ন বিষয়ক সম্পাদক মনির হোসেন, জেলা ছাত্রলীগ নেতা মামুন মোল্লা, আরাফাত, মামুন, মোরসালিন সহ অন্যান্যরা।
