বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবুল আক্তার মোল্লার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে থানা আওয়ামীলীগ। গতকাল শনিবার গণমাধ্যমে প্রেরিত সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ইয়াসিন মিয়ার সাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ গভীর শোক প্রকাশ করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত শুক্রবার সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবুল আক্তার মোল্লা রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি……….রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আমরা সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের পক্ষ থেকে তার রুহের মাগফেরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক জানাই। আল্লাহ যেন তার পরিবার পরিজনকে শোক সহ্য করার ক্ষমতা দান করেন এবং বেহেস্ত নসীব করেন। বীর মুক্তিযোদ্ধা বাবুল আক্তার মোল্লার অকাল মৃত্যুতে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠন গভীর শোকাহত।
