বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে শুক্রবার সকাল ১০টায় ”লাইফ কেয়ার ডায়বেটিক সেন্টার”এর উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে পালিত হয়।
বন্দরের সর্বস্তরের জনগন,নারায়ণগঞ্জ নাগরিক কমিটি বন্দর শাখার ব্যক্তিবর্গ,বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে,ব্যান্ড পার্টিসহ,বর্নাঢ্য পদযাত্রার মধ্যে দিয়ে কর্মসুচি পালণ করে। কর্মসূচীর শুরুতেই সকাল ১০টায় পদযাত্রা বের হয়। পদযাত্রাটি বন্দরের, প্রেসক্লাব, শহীদ মিনার, শাহী মসজিদ ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বন্দর ফায়ার সার্ভিস হয়ে লাইফ কেয়ার ডায়বেটিক সেন্টারে এসে শেষ হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল“সকল গর্ভধারণ হোক পরিকল্পিত”। এ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বন্দরের অত্যন্ত জনপ্রিয়,সকলের পরিচিত,ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ মোঃ ফারুক হোসেন। তিনি বলেন,সঠিক খাদ্যাভাস,পরিমিত আহার, নিয়মিত ব্যায়াম এবং সচেতনতার মাধ্যমে, ডায়াবেটিস মায়েদের কোন রকম জটিলতা ছাড়া গর্ভধারণ এবং সুস্থ্য শিশু-জন্ম সম্ভব। কর্মসুচির মধ্যে দিনব্যাপি বিনামূল্য ডায়াবেটিস পরীক্ষা,দাঁতের চিকিৎসা,উচ্চ রক্তচাপ,হার্টের চিকিৎসা ও চোখের চিকিৎসাসহ প্রায় ৫ শতাধিক রোগীর সেবা প্রদান করা হয়। সেবা প্রদানকারী চিকিৎসকরা হলেন ডাঃ মো ফারুক হোসেন, ডাঃ নেসার হাসান তমাল,ডাঃ মোঃ রাশেদুল হাসান,অপটোমেট্রিকস শহিদুল আযম রাসেল। উল্লেখ্য,লাইফ কেয়ার ডায়বেটিক সেন্টারে নিয়মিত দাঁতের,হার্টের,চোখের ডাক্তারগণ রোগী দেখবেন। লাইফ কেয়ার সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক বলেন, অবহেলিত বন্দরবাসীর স্বাস্থ্য সেবায়,সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। ভবিষ্যতে বন্দরে একটি পুর্ণাঙ্গ ডায়বেটিক হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে ইনশাল্লাহ। পরিশেষে অনুষ্ঠানটি সফল করতে যারা সহযোগিতা করেছেন বিশেষ করে জনপ্রতিনিধি,সাংবাদিক ও নারায়ণগঞ্জ নাগরিক কমিটি বন্দর থানা শাখা’র নেতৃবৃন্দসহ অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

