বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিকে আগুন নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রাত ৮টার দিকে ১ নম্বর গলির আব্দুর রাজ্জাক নিটিং মিলের চারতলায় থাকা সুতার ডাস্ট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পরে পাশের মাইশা নিটিং এর ৫ তলায়। খবর পেয়ে বিসিক ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও শহরের মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সুতার ডাস্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত ছাড়া কারণ ও কী পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা বলা যাবে না।

