বিজয় বার্তা ২৪ ডট কম
দেশব্যাপী ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পরিবার কর্তৃক ঐতিহ্যবাহী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর বিগ্রহ মন্দিরের সম্পতি জিউস পুকুর অবৈধভাবে দখলের প্রতিবাদে নারায়ণগঞ্জে গন অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছেন নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ। বুধবার বিকেলে শহরের চাষাঢ়া নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে কয়েক হাজার হিন্দু সম্প্রদায়ের লোকজন এই কর্মসূচি পালন করেন। পরে গন অবস্থানে বক্তব্য শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক জসিম উদ্দিনের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. নির্মল চন্দ্র ভৌমিক, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জী, পূজা উদযাপন কমিটির উপদেষ্টা এড. খোকন সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন সহ বিভিন্ন হিন্দু সংগঠনের নেতৃবৃন্দ।
স্বারক লিপিতে উল্লেখ করেন, নারায়ণগঞ্জ শহরের দেওভােগ আখড়া এলাকায় শ্রী রাজা লক্ষীনারায়ণ জিউর বিগ্রহ মন্দির স্থাপন করেন। স্বর্গবাসী বিকন লাল ঠাকুর মন্দিরটির পাশেই পূজা-অর্চনা ও আশপাশের অধিবাসীদের সুবিধার্থে ৩৬৭শতাংশ জায়গা নিয়ে একটি পুকুর খনন করান যা স্থানীয়দের কাছে জিউস পুকুর নামে পরিচিত। পুকুরটি হিন্দু ধর্মালম্বীরা পূজা-অর্চনা করছেন। কিন্তু মেয়র সেলিনা হায়াৎ আইভীর পরিবার এই সম্পত্তি দখলের চেষ্টা করছে। ইতিপূর্বে এই পুকুর ভরাটেরও চেষ্টা করা হয়েছে । মন্দিরের পক্ষে আদালতে মামলা দায়ের করা হলেও মামলার বাদীসহ সংশ্লিষ্টদের মেয়র সেলিনা হায়াত আইভী নিজে ডেকে নিয়ে এবং লােক দিয়ে ক্রমাগত হুমকি দিচ্ছেন। আমরা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

