বিজয় বার্তা ২৪ ডট কম
বঙ্গবন্ধু শেখ মজিবুরর হমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে বিশাল শোক র্যালী করতে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দাওয়াত দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান।
সোমবার বিকালে ফতুল্লার অক্টো অফিস এলাকায় অবস্থিত বাংলাভবন কমিউনিটি সেন্টারে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে এক মত বিনিময় সভায় এই দাওয়াত প্রদান করেন তিনি।
শামীম ওসমান বলেন, শোকের মাস আগষ্টে নারায়ণগঞ্জে বিশাল জনসভা করা হবে। এ জনসভায় আইভীকে দাওয়াত দেয়া হবে। আমার বোন আইভীকে নিয়ে এক সঙ্গে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির বিজয়ের জন্য মাঠে নামবো। বিশাল জনসভার মাধ্যমে নারায়ণগঞ্জের মাটি আওয়ামীলীগের দখলে রাখবো। অণ্যকোন শক্তি কিংবা বিএনপি জামায়াত ক্যাডারদের মাঠে থাকতে দেয়া হবে না।
তিনি আরো বলেন, আগামি জাতীয় সাংসদ নির্বাচনকে সামনে রেখে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে বলা হয়েছে। সরকারের উন্নয়নমূলক কাজগুলো জনগনের মাঝে তুলে ধরার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। বিএনপি জামায়াত শিবির ক্ষমতায় এলে সাধারন মানুষের কাছে তাদের ভয়াবহতা তুলে ধরার জন্য প্রতিটি থানার নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে।

