বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ স্বর্ণ ব্যবসায়ী মৃত প্রবীর চন্দ্র ঘোষ এর ছোট ভাই বলেন, আমার ভাইয়ের হত্যা মামলার আজ পাঁচজনের স্বাক্ষ্য গ্রহণ করার জন্য দিন ধার্য ছিল। কিন্তু বিবাদী পক্ষের বিভিন্ন হুমকি ধামকিকে স্বাক্ষীরা আদালতে আসেনি । স্বাক্ষীরা মামলার দুই নাম্বার আসামী বাপেন ভৌমিকের গ্রামের বাড়ি কুমিল্লা এলাকার বাসিন্ধা । একই এলাকার বাসিন্ধা হওয়ার কারনে বিবাদীদের বিভিন্ন ভয়বীতি দেখিয়ে আদালতে স্বাক্ষ্য দিতে আসতে দেওয়া হয়নি ।
মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সামনে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বাদী পক্ষের আইনজীবী রাষ্ট্র সহায়ক এড. মৃনাল কান্তি দত্ত বাপ্পি জানান, আমার স্বাক্ষীদের সমন পাঠানো হয়েছে কিন্তু তারা আদালতে আসেনি । তাদেরকে এর আগের তারিখেও সমনি পাঠানো হয়েছিল কিন্তু তারা তখনো আসেনি । স্বাক্ষীরা না আসার কারনে মামলাটা ধীর গতীতে চলছে । এ সমস্ত কারনে মামলাটা দিন দিনন পিছিয়ে যাচ্ছে।
এ সময় মামলার বাদী পক্ষে উপস্থতি ছলিনে, নহিত প্রবীর চন্দ্র ঘোষ এর বাবা ভোলানাথ ঘোষ, ছোট ভাই বপ্লিব চন্দ্র ঘোষ, মামাতো ভাই রপিন, মামা ধরঞ্জয় ঘোষ ও শংকর ঘোষ।
বাদী পক্ষরে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন, পিপি এড. এসএম. ওয়াজদে আলী খোকন, সহকারী জজ আড়াই হাজার আদালত এর এপিপি এড. মৃনাল কান্তি দত্ত বাপ্পী, এজিপি এড. জয়ন্ত কুমার ঘোষ, এড. মনিহাজ উল ইসলাম ভূইয়া, এড. জনি চন্দ্র গোপ প্রমুখ।

