বিজয় বার্তা ২৪ ডট কম
মহান বিজয় দিবস উপলেক্ষে নারায়ণগঞ্জ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাতীদল, মৎস্যজীবি দল, প্রজন্ম ৭১ এর ব্যানারে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, বিএনপি নেতা জাকির খানেঁর হাজার হাজার অনুসারী জড়ো হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিশাল বিজয় র্যালী করে।
এসময় নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, তারেক জিয়া ও জাকির খানের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এ শ্লোগানে প্রকম্পিত করে রাজপথ।
জাকির খানের উদ্যোগে আয়োজিত এ র্যালীতে অংশগ্রহণের লক্ষ্যে সোমবার সকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছোট বড় মিছিল নিয়ে দেওভোগ আখড়ার মোড় এলাকায় জড়ো হতে থাকে। সকল নেতাকর্মীরা জমায়েত হওয়ার পর সেখান থেকে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে বের করা হয় মহান স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য র্যালি। এসময় র্যালীতে বাধঁভাঙ্গা জনস্রোত নগরবাসীকে তাক লাগিয়ে দেয়।
র্যালীতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়াস্থ বিজয়স্তম্ভে গিয়ে শেষ হয়। এ সময় র্যালিতে থাকা নেতাকর্মীদের ‘আজকের এ দিনে জিয়া তোমায় মনে পড়ে, স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও সালাম’ সহ খালেদা জিয়ার মুক্তির দাবির স্লোগানে স্লোগানে মুখোরিত হয়ে উঠে গোটা শহর। পরে সেখানে পুষ্পস্তবক অর্পণ করে লাখো শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নেতা এড. সাখাওয়াত হোসেন খানঁ, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন শিকদার, মহানগর বি এন পির সহ সভাপতি মনির হোসেন খান,নারায়ণগঞ্জ জেলা মৎস্যজিবী দলের সদস্য সচিব মোঃ আমিনুল ইসলাম, মহানগর মৎস্যজীবি দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতন, বন্দর থানা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মহিউদ্দিন শিশির, জেলা যুবদলের সহ সভাপতি পারভেজ মল্লিক, সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহ্, জেলা ছাত্রদল এর যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ, মহানগর ছাত্রদল এর যুগ্ম লিংক রাজ খাঁন ও ছাত্রদল নেতা মোঃ ইরফান মাহমুদ, সাগর সিদ্দিকী,ইব্রাহিম বাবু, মহানগর মৎস্যজিবী দলের যুগ্ম আহ্বায়ক লিংকন খাঁন ও ঋষিকেশ মন্ডল মিঠু, শফিজ উদ্দিন , এডঃ রাজিব মন্ডল, দীন ইসলাম শান্ত সদস্য – মোঃ খবির, ইমরান হোসেন, লিয়ন খাঁন, মোঃ রুবেল, বকুল বর্মন, মোঃ বিল্লাল জেলা মৎস্যজিবী দলের যুগ্ম আহ্বায়ক, এইচ এম হোসেন, মোঃ ফাহিম হোসেন, মফিজ মহি,রিপন সিকদার, মহানগর ছাত্রদল এর সহ সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন নয়ন, স্কুল বিষয়ক সম্পাদক ইরফান ভূইয়া, জেলা ছাত্রদল নেতা নয়ন তালুকদার, সায়েদ হোসেন সাব্বির, সাকিব হাসান রাজ, ইয়াছিন সরদার পলাশ নারায়ণগঞ্জ জেলা শহীদ জিয়া ছাত্র পরিষদ এর সভাপতি শাওন মোহাম্মদ জিসান, সাধারণ সম্পাদক আসিফ প্রধান, সিনিয়র সহ সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম রাজ, যুগ্ম সম্পাদক, জাকারিয়া আহাম্মদ অনিক, ইয়াসিন আরাফাত, রাহাত, রিদয়, ইসমাঈল বাবু, সিফাত, সাইফুল, মহানগর প্রজন্ম একাত্তর এর সহ সভাপতি গোলাপ আহাম্মেদ, ডালি সুমন, যুগ্ম সম্পাদক মানিক হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, আয়নাল হক, সমাজ কল্যান সম্পাদক নাসির, সহ সমাজ কল্যান সম্পাদক রায়হান, সদর থানা মৎসবীজি দলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন জ্যাকি, সদর থানার সদস্য সচিব আহাম্মদ আলী, বন্দর উপজেলা মৎসবীজি দলের আহ্বায়ক নিজাম উদ্দিন ভূইয়া, সদস্য সচিব মোঃ শফিউল্লাহ,বন্দর থানা মৎসবীজি দল নেতা সাখাওয়াত হোসেন পিংকি, আব্দুল্লাহ আল মামুন, মোঃ সোহেল প্রমুখ।

