বিজয় বার্তা ২৪ ডট কম
মহান বিজয় দিবস-২০১৯ উপলক্ষে জেলা পুলিশ শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন ও কুচকাওয়াজে অংশগ্রহন করেছেন।
সোমবার সকাল সাড়ে ৬ টায় নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ শহরের চাষাড়াস্থ বিজয় স্তম্ভে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে উক্ত কার্যক্রম শুরু করা হয়। এ সময় প্রশাসনের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে সকাল ৯ টায় নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মহোদয় জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কুচকাওয়াজে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসকের সাথে থেকে কুচকাওয়াজ অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং কুচকাওয়াজের সকল কন্টিনজেন্টের সালামী গ্রহণ করেন। প্যারেড কমান্ডার হিসেবে পুলিশ পরিদর্শক জনাব সুরুজ মিয়া কুচকাওয়াজ পরিচালনা করেন । কুচকাওয়াজে পুলিশ, আনসার, কারারক্ষী , ফায়ার সার্ভিস সহ নারায়ণগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। কুচকাওয়াজ শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ডিসপ্লের আয়োজন করা হয়।
১১:৩০ ঘটিকার সময় জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে মুক্তিযুদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম ।
জেলা পুলিশ লাইন্স নারায়ণগঞ্জের সভাকক্ষে সংবর্ধনা অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার বর্গবৃন্দ কে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী দিয়ে তাদের সংবর্ধনা জানান ভারপ্রাপ্ত পুলিশ সুপার । মধ্যাহ্ণভোজের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শেষ করা হয়।
এছাড়াও ভারপ্রাপ্ত পুলিশ সুপার মহোদয় পরবর্তীতে বেলা ০১:০০ ঘটিকার সময় জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও নারায়ণগঞ্জ সদর উপজেলার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন ।
এসময় তিনি তার বক্তব্যে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা সকলকে স্মরণ করিয়ে দেন এবং বলেন যে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের অর্জিত স্বাধীনতা। যে কোন মূল্যে এই স্বাধীনতা কে আমাদের রক্ষা করতে হবে এবং সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।

