বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এর সাংগঠনিক সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপু ও তার সহযোগী এড. রফিকুল ইসলামের উপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন।
বুধবার দুপুরে লি্ংক রোড এলাকায় বুড়ি দোকান সংলগ্ন স্থানে কয়েকজন দৃর্বত্তরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ তুলেছেন মহানগর বিএনপির এই নেতা টিপু।
টিপু সাংবাদিকদের জানান, বুড়াবুড়ির হোটেলে খাবার খেয়ে আদালত প্রাঙ্গনে ফিরার সময় অজ্ঞাত ৭/৮জন যুবক আমাদের পাশ দিয়ে যাওয়ার সময় অতর্কিত হামলা চালায়। এসময় আমার আত্ম চিৎকারে আমার সাথে থাকা আইনজীবী রফিক ও আশেপাশে থাকা লোক এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যান।
তিনি আরো জানান, হামলাকারীদের কাউকে আমি চিনতে পারি নাই। তবে রাজনৈতিক কারনেই আমার উপর এই হামলা করা হয়েছে। আমি এই বিষয়ে আইনের আশ্রয় নিবো।
উল্লেখ্য, এই মহানগর বিএনপি নেতা টিপু বর্তমান সময়ে বিএনপির সিনিয়র নেতাদের সম্পর্কে করুচিপূর্ন বক্তব্য ফেসবুক ও গনমাধ্যমে প্রকাশ করে ব্যাপক আলোচিত ও সমালোচিত। তার সম্পর্কে বিএনপির নেতাকর্মীদের ভিতর রয়েছে মীশ্র প্রতিক্রিয়া। যার ফলে বিএনপির তৃনমূল নেতাকর্মীদের মাঝে এই মহানগর বিএনপি নেতা নিজের আস্থা হারিয়ে ফেলেছেন।
