বিজয় বার্তা ২৪ ডট কম
রাজু রহমানকে আহবায়ক ওমোঃ রিয়াজুল ইসলাম (রিগেল)কে সদস্য সচিব করে স্বেচ্ছাসেবক জনদল এর ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি সম্প্রতি রাজধানীর ৮ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রিয় কার্যালয়ে আপ্তপ্রকাশ করে। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান,ডাঃ এসএম শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাসচিব মাহবুবুর রহমান জয় চৌধুরী,কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব সেলিম আহমেদ,ক্যাপটেন (অব:) রফিক আহমেদ,খুরশিদ আলম,সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার ইকবাল হাসান,স্বেচ্ছা বিষয়ক সম্পাদক সুমন আহমেদ টুটল প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন(বিজেডি) সেচ্ছাসেবক জনদল কেন্দ্রিয় কমিটির সভাপতি রাজু রহমান ।
