বিজয়ন বার্তা ২৪ ডট কম
মুজিবনগর দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের জরুরী সভা অনুষ্ঠিত শুক্রবার সন্ধ্যাা ৭টায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোকন সাহা,সহ-সভাপতি ,শেখ হায়দার পুতুল,রোকনউদ্দিন আহাম্মদ,আলহাজ¦ নূরুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মাহমুদা মালা,যুগ্ম সম্পাদক জিএম আরমান,আহসান হাবিব,জিএম আরমান,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির মৃধা,মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সামিউল্লাহ মিলন,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী,মজিবুর রহমান,সদস্য বারী ভূইয়া, সাখাওয়াত হোসেন সুমন,নাজমুল আলম সজল,চঞ্চল,কামরুল হাসান মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় মুজিনগর দিবস পালণের লক্ষ্যে মহানগর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আন্তরিকভাবে বর্ধিত কর্মসূচী পালণের সিদ্ধান্ত গৃহিত হয়। একইসাথে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকালে বন্দরের (১৯ হতে ২৭নং পর্যন্ত) ৯টি ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদানকারীদের পদ সর্বসম্মতিক্রমে অকার্যকর ঘোষণা করা হয়।
