বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা পুলিশ গত বৃহস্পতিবার রাতে বন্দরের বিভিন্ন এলাকা থেকে ৬জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পুলিশ তাদের কাছ থেকে ১ শ’ ৪০ পিছ ইয়াবা ও ২শ’ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলো সোনরগাঁ এলাহী নগর এলাকার ছবির মিয়ার ছেলে রাজু (২৩) কে ১৫ পিছ, দড়ি সোনাকান্দা এলাকার মনিক মিয়ার ছেলে বাদশা (২২) কে ৪০ পিছ, নবীগঞ্জ এলাকা থেকে সাহেব আলীর ছেলে সাদ্দাম (২১) ও মৃদ দকম আলীর ছেলে কুদরত আলী (৬২) কে ৬০ পিছ, সোনাকান্দা এলাকা থেকে কাইয়ূম মিয়ার ছেলে কওসার আহাম্মেদ রিয়েল (২৬) কে ২৫ পিছ ইয়াবা ও ধামগড় সেনেরবাড়ি এলাকার শফি মিয়ার ছেলে পারভেজ (৩৮) ও সামাদ মিয়ার ছেলে জাহাঙ্গীর (২৫) কে ২শ’ ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। এ ব্যপারে বন্দর থানায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ তাদের আদালতে প্রেরণ করে।
