বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা পুলিশ ত্রীবেনী এলাকা থেকে অজ্ঞাত মহিলার গলিত লাশ উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত মহিলার লাশের মুখমন্ডল পঁচে মাথার খুলি বেরিয়ে গেছে। শেয়াল কুকুরে লাশের বাম পা ছিঁড়ে নিয়ে গেছে।
লাশ উদ্ধারকারী বন্দর থানার দারোগা আলমগীর জানান, ধারণা করা হচ্ছে অজ্ঞাত খুনিরা প্রায় দেড় মাস পূর্বে মহিলাকে এই নির্জন এলাকায় এনে হত্যা করে কাঁচা রাস্তার পাশের গর্তের আবর্জনায় গুজে রেখে গেছে। লাশের পড়নে কালো বোরখা রয়েছে। কয়েক দিনের বর্ষণে গর্তে পানি জমে লাশ ভেসে উঠলে শেয়াল কুকুরে লাশটি টেনে রাস্তার ঢালে তুলে ফেরায় মানুষের নজরে আসে। তবে ময়না তদন্তের পর বুঝা যাবে মহিলাকে ধর্ষণ করা হয়েছে কি না তা জানা যাবে। এ ব্যপারে বন্দর থনায় অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা রুজু করেছে পুলিশ।
